1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩০৭ Time View
অনলাইন ডেস্ক, ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে কিল-ঘুসি মারা হয় বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়।
পাটওয়ারী বলেন, তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুসি মারা হয়। এ সময় হামলাকারীরা আমার মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান করছেন বলে জানান পাটওয়ারী।
 তিনি বলেন, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews