1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮২ Time View

‎শ্যামনগর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক নির্বাচিত উপজেলা ছাত্রদল সভাপতি ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ জহুরুল হক আপ্পু।

‎পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার আনন্দ নির্বিঘ্নে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সরকারের উন্নয়ন ও সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন।
‎জহুরুল হক আপ্পু বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ।
‎নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এ দীর্ঘ পথচলায় কারও কাছ থেকে কোনো দিন একটি পয়সাও নিইনি। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও মানুষের সেবা করে যেতে চাই।”
‎তিনি আরও বলেন, শ্যামনগর পৌরসভার কোনো বাসিন্দা সমস্যায় পড়লে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানুষের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকার আশ্বাস দেন।
‎পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews