
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদে চুনা ম্যানগ্রোভ বনায়নকে Other Effective Area-Based Conservation Measure (OECM) হিসেবে সম্ভাব্য স্বীকৃতির বিষয়ে জনশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত এ জনশুনানিতে জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা বলেন, কোনো সংরক্ষণ উদ্যোগকে দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই করতে হলে স্থানীয় জনগণের মতামত, অংশগ্রহণ ও সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুনা ম্যানগ্রোভ বনায়নকে সম্ভাব্য OECM হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেওয়া হয়।
জনশুনানিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নিয়ে সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই করার বিষয়ে মতামত তুলে ধরেন।
আয়োজনে: IUCN
অর্থায়নে: Embassy of Sweden in Bangladesh
নেতৃত্বে: CNRS
সহযোগিতায়: IUCN, CEDIO, BELA, NSU ও PRERONA

