1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন বিভাগের গুলিতে নিহত আমিনুরের ময়নাতদন্ত সম্পন্ন,পুলিশ পাহারায় দাফন।

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫১ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ময়না তদন্ত শেষে পুলিশ প্রহরায় দাফন সম্পন্ন হয়েছে সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে নিহত আমিনুর রহমান গাজীর।
‎মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার পূর্ব মুহুর্তে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে তাকে দাফন করা হয়। এর আগে পুলিশ প্রহরায় এলাকায় পৌঁছায় তার মরদেহ।
‎এসময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ও গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলমসহ স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে, নিহত আমিনুর রহমান গাজীর পরিবার জানায়, তারা আগামীকাল (বুধবার) কয়রা থানায় আমিনুর রহমান গাজীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

‎অপরদিকে, মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামে নিহত আমিনুরের বাড়িতে যান। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভার্চুয়ালী যুক্ত হয়ে নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং প্রকৃত দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
‎এসময় ড. মনিরুজ্জামান বিএনপির পক্ষ থেকে আমিনুরের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেন।
‎পরে দুপুর ১২টার দিকে জামায়াতের একটি প্রতিনিধি দল নিহত আমিনুরের বাড়িতে যান। এসময় শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান নিহতের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
‎এদিকে, এ ঘটনায় কয়রা থানায় মামলা দায়ের করেছে বনবিভাগ।এতে বলা হয়েছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা টহল ফাঁড়ির নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় খুলনা রেঞ্জের স্মার্ট টহল দল দুইটি নৌকা দেখতে পেয়ে কাছাকাছি গেলে জেলেরা ডাঙায় উঠে যায়। এসময় জেলেদের নৌকা আনার চেষ্টা করলে জেলেরা বৈঠা দা কুড়াল নিয়ে স্মার্ট টহল টিমের সদস্যদের বেধড়ক মারধর আরম্ভ করে। টহল দলের সদস্যদের কাছ থেকে চাইনিজ রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালীন ধস্তাধস্তি হয়। দা এবং বৈঠা দিয়ে চাইনিজ রাইফেলের মাঝখানে আঘাত করলে রাইফলেটি ভেঙে যায় ও এই রাইফেল হতে গুলি বের হয়ে একজন জেলে গুলিবিদ্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বাড়ি নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই জেলে শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা হওয়ায় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল লোকজন বুড়িগোলিনী ফরেস্ট রেঞ্জ অফিস ও স্টেশন অফিস ভাঙচুর করে এবং অফিসার ও কর্মচারীদের মারধর করে। এতে ০৫ জন গুরুতর আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews