
দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরবাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন
শ্যামনগর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক নির্বাচিত উপজেলা ছাত্রদল সভাপতি শ্যামনগর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ জহুরুল হক আপ্পু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা হোক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা আরও সুদৃঢ় হোক। তিনি শ্যামনগর পৌর বাসী সহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।