1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

শ্যামনগরের অজ্ঞান পার্টির সদস্য কালীগঞ্জে জনতার হাতে আটক

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৪ Time View

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদ মণ্ডলের ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রুপা (বর্তমানে কয়রা উপজেলার প্রভাস মণ্ডলের কন্যা) অসুস্থ হয়ে পড়লে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি নারানপুর এলাকায় এসে এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে দুই যুবককে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অপহরণের চেষ্টার বিষয়টি প্রকাশ পেলে উত্তেজিত জনতা তাদের আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বিভিন্ন অপরাধচক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews