1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে ভূমি সেবা মেলা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত-বাংলা প্রতিদিন

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে ভূমি সেবা মেলা ২০২৬ পালিত হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে ভূমি সেবা মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মডার্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান সহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “ভূমি সেবা অনলাইনে সম্ভব, এ বিষয়টি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া অল্প সময়ের মধ্যে সেবা পেতে পারে, সেদিকে সুনজর দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews