1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সাতক্ষীরার কালিগন্জ শ্যামনগর হয়ে ভেটখালী পর্যন্ত মহাসড়ক ৩৪ ফিট প্রশস্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন হতে আগত সকল শ্রেণি পেশা মানুষ উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্যামনগর মানুষ ইতিমধ্যে জানতে পেরেছে সাতক্ষীরা হইতে কালিগঞ্জ কাঁক শিয়ালী নদী ব্রিজ পর্যন্ত ৩৪ ফুট প্রশস্ত হবে। তারপর থেকে কালিগঞ্জ হতে ভেটখালী পর্যন্ত ২৪ ফুট প্রশস্ত হবে। এতে করে শ্যামনগর মানুষের প্রতি বৈষম্য করা হচ্ছে দাবি করে প্রতিবাদে, শ্যামনগরের সর্বস্তরের পেশাজীবী মানুষরা আজকের এই মানববন্ধনে দাড়িয়ে প্রতিবাদ জানান। তারা বলেন, শ্যামনগর হইতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মহাসড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত চলাচল করে।

শুধু তাই নয় সুন্দরবন পর্যটন কেন্দ্র ভ্রমনের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে প্রতিদিন প্রায় হাজার হাজার ভ্রমনকারী পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রো সহ বিভিন্ন ধরনের শত শত যানবহনে যাতায়াত করে থাকে। মহাসড়কটির প্রশস্ত ৩৪ ফিটের স্থলে ২৪ ফিট হওয়ায় অত্যাধিক যানজট সৃষ্টি হবে। বক্তাদের বক্তব্য উঠে আসে শ্যামনগরের বুকে অবস্থিত শ্যামনগর সরকারি মহসিন কলেজ, শ্যামনগর আতরজান কলেজ, শ্যামনগর সরকারি পাইলট হাই স্কুল, ম্যানেগ্রোভ সুন্দরবন ও ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর। শ্যামনগরের সাদা সোনা, বাগদা চিংড়ী সহ হরেক রকমের মৎস্য ও কাঁকড়া এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে রফতানি ও বিভিন্ন দেশে রফতানি হয়ে থাকে। শ্যামনগরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এই মহাসড়কটি ৩৪ ফিট প্রশস্ত করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কৃষকদলনেতা এ্যাডভোকেট আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক, মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু, কলেজ শিক্ষক মাহবুবুর রহমান সহ সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews