1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সাতক্ষীরা শ্যামনগরে ভারতীয় ১১০ বোতল বিয়ার জব্দ

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২৯৬ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কালিঞ্চি পাঁচ নদীর মুখ এলাকা থেকে ১১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। সেমবার রাত সাড়ে ৯টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কালিঞ্চি পাঁচ গাঙ্গের মুখ মাউনদা নদীর পূর্ব তীর থেকে ১১০ বোতল বিয়ার জব্দ করে। অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের দাঁড়ানোর সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১১০ বোতল ইন্ডিয়ান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত ইন্ডিয়ান বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews