1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাচার হওয়া টাকা ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনারকে ড. ইউনূসের অনুরোধ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০৩৬ Time View

পাচার হওয়া বাংলাদেশি টাকা ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতের সময় প্রফেসর ইউনুস ব্রিটিশ হাইকমিশনারের কাছে ইনভেস্টরদের বাংলাদেশ ইনভেস্ট করতে বলেছেন। এছাড়া যারা মানি লন্ডারিং করেছেন তাদের সেই টাকা ফেরত আনার জন্য সাহায্য চেয়েছেন। বাংলাদেশের গত সরকারের অনেকেই সেখানে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই টাকা কীভাবে ফেরত নিয়ে আসা যায়, ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সাপোর্ট চেয়েছেন ইউনূস।

জবাবে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেছেন, মানি লন্ডারিংয়ে বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন এবং বাংলাদেশের যে সম্পর্ক তা খুবই গভীর। তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন। সেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি। তারা ব্রিটেন সমাজের একটি অংশ।

পরে ড. ইউনূস আরও বলেন, যে চ্যালেঞ্জটি নিয়েছি, সেখানে ফেল করার কোনো সুযোগ নেই। কিছুদিনের মধ্যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews