1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করলেন মাসুদুল আলম দোহা ও মজনু এলাহী

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯২৬ Time View

শ্যামনগর উপজেলার অ্যাডভোকেট মাসুদুল আলম দোহার নির্বাচনীয় অফিসে গত ২২ এপ্রিল সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. মোঃ মাসুদুল আলম দোহা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনজু ইলাহী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুদুল আলম দোয়া। তিনি তার বক্তব্যে বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সিদ্ধান্তের প্রতি যথাযত সম্মাম প্রদর্শন পূর্বক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুইজনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,সিনিয়র সহ-সভাপতি জি এম লিয়াকত আলী, যুগ্ম-সম্পাদক আশেক ইলাহি মুন্না, যুগ্ম-সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আজিজুল হক সরদার, পরিবার কল্যাণ ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিবর, সহ-পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশীদ, সহ- গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।,
ছবির ক্যাপশন- শ্যামনগরে নির্বাচনী কার্যালয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন এডভোকেট মাসুদুল আলম দোহা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews