1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

জাপান বাংলাদেশকে বড় আর্থিক সহযোগিতা করবে, আশা ড. ইউনূসের

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩২৮ Time View

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে শফিকুল আলম।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি যমুনায় বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

জাপানি রাষ্টদূত বলেছেন, ড. ইউনূস যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তা জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে রিকনস্ট্রাকশন হয়েছে সেটির সমতুল্য। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার পুনর্গঠন হবে। ৩টি বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক। তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনীতি। বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনীতি ভিত্তি আরও শক্তিশালী হবে। শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকবে। এছাড়া বাংলাদেশের মানুষের সঙ্গে জাপানের মানুষের যে সম্পর্ক সেটি আরও মজবুত হবে।

অধ্যাপক ড. ইউনূস বলেন, বাংলাদেশকে রি-কনস্ট্রাকশন করতে প্রচুর ফান্ডিং দরকার। আশা করছি, জাপান বাংলাদেশকে বড় রকমের আর্থিক সহায়তা দেবে। আমি বাংলাদেশকে বড় একটি পরিবারের মতো দেখি। মানুষের মধ্যে পার্থক্য আছে, তবে কেউ কারও শত্রু নয়। আমরা সবাই ভাই-বোন।

রোহিঙ্গা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চাচ্ছে ইনোভেটিভ কিছু আইডিয়া এবং রিয়েলস্টিক রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহার করতে। যাতে করে তাদের জীবন সহজ হয়। কিন্তু তাদের বিষয়ে মূল সমাধান হচ্ছে, তাদের ফেরত পাঠানো। যেহেতু তাদের ওখানে এখানও অস্থিরতা চলছে, তাই জাপানের কাছে আশা করছি, তাদের সাহায্য অব্যাহত থাকবে।

সংগৃহীত ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews