1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে শ্যামনগর বিএনপির ফুলেল শুভেচ্ছা

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫৭ Time View

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে শ্যামনগর বিএনপির ফুলেল শুভেচ্ছা।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় হাবিবুর ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শ্যামনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি ছিল। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ, দক্ষ ও জনপ্রিয় নেতা হাবিবুর ইসলাম হাবিবকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, হাবিবুর ইসলাম হাবিব একজন পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক নেতা। তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করেছেন। তাঁর নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা।
এদিকে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাবিবুর ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews