1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

সাবেক সংসদ হাবিবুর ইসলাম  হাবিব জেলা প্রশাসক নির্বাচিত: শ্যামনগর পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা,

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪০৯ Time View

সাবেক সংসদ হাবিবুর ইসলাম  হাবিব জেলা প্রশাসক নির্বাচিত: শ্যামনগর পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা,

বাংলা প্রতিদিন ডেস্কঃ মোঃ আব্দুস সবুর খান।
সাতক্ষীরা জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে হাবিবুর ইসলাম  হাবিব জেলা পরিষদ প্রশাসক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি ও শ্যামনগর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু।
অনলাইন বাংলা প্রতিদিনকে দেওয়া এক ফোনালাপে জানান, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে দলের একজন পরীক্ষিত, দায়িত্বশীল ও আস্থাভাজন নেতা হিসেবে কাজ করে আসছেন। তার নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জহুরুল হক আপ্পু আরও বলেন, জেলার বিভিন্ন সংসদীয় আসনের রাজনৈতিক বাস্তবতা এবং সাংগঠনিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমন সময়ে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের অধীনে জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে বলে তিনি মনে করেন।
এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাবিবুর ইসলাম হাবিব ভাইয়ের  সফল নেতৃত্বে সাতক্ষীরা জেলা বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews