1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

মুক্তিপন দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আব্দুস সবুর খান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের পরিবারের কাছে তাঁরা মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছেন।

‎গতকাল রোববার রাত ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়িয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবারের মধ্যে মুক্তিপণ না দিলে জেলেদের হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে বনদস্যু বাহিনী।

‎অপহৃত জেলেরা হলেন শ্যামনগরের কুলতলী এলাকার ইয়াছিন খাঁ (৩২) ও আলমগীর খাঁ (৩৮); হরিনগর গ্রামের আল আমিন মোল্লা (৩৫), কামরুল গাজী (৫০) ও শাহজাহান গাজী (৪৮) এবং খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের শহীদুল গাজী (৪৬)।

‎এ ঘটনায় আহত হয়েছেন জেলে ইসমাইল খাঁ। তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
‎ইসমাইল খাঁ জানান, তাঁরা ১৮ জন জেলে কদমতলা স্টেশন থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে পাঁচটি নৌকায় সুন্দরবনে যান। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ জুন তাঁদের ফিরে আসার কথা ছিল। গতকাল রাতে ফেরার পথে মালঞ্চ নদীর চালতেবেড়িয়া খাল এলাকায় আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাতেরা তাঁদের নৌকায় হামলা চালায়। এ সময় ছয়জনকে তুলে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। প্রতিবাদ করায় তাঁকে নৌকার বইঠা দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যায়।
‎সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল করিম বলেন, বিষয়টি তাঁরা লোকমুখে জেনেছেন।

‎শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান বলেন, এখনো এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews