1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

শ্যামনগরে শিশু লামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৮০ Time View

শ্যামনগরে ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় বাদঘাটায় ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “শিশু রামিসার মতো নিষ্পাপ একটি শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো জাতির জন্য লজ্জাজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করছি।সংগঠনটির সাধারণ সম্পাদক আদনান মুত্তাকী বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রতিবাদ নয়, সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগও জরুরি। আমরা চাই, এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনের অর্ধশতাধিক ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews