1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

শ্যামনগরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুবকের আত্মহত্যা

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০০৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে শ্যামনগর ভুরুলিয়া ইউনিয়ন কাশেমপুর গ্রামের স,মিল ব্যবসায়ী আইয়ুব আলির পুত্র আলামিন হোসেন (২৬) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আলামিন গলায় রশি দিয়ে আত্মহত্যা করার বিষয় জানতে পেরে তার পরিবারের পক্ষ থেকে দ্রুত শ্যামনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এলাকার সূত্রে জানা যায়, আলামিন অনলাইন জুয়ায় আসক্ত ছিল। সে অনলাইনে জুয়া খেলতে বলে পরিবারের পক্ষ থেকে কেউ তাকে আর্থিক সহযোগিতা করতেো না। সে অনেকের কাছ থেকে ঋণ নিয়ে ঠিকমতো পরিশোধ করতে না পেরে আজ বিকাল চারটার দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে গুঞ্জন শোনা যায়। আলামিনের একটি শিশু কন্যা সন্তান আছে বলে জানা যায়।


অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের আলামিনের ছবি দিয়ে দুঃখ প্রকাশ করে জানায় অনলাইন জুয়া কেড়ে নিল একটি যুবকের প্রাণ। আলামিনের মত তরতাজা যুবকের অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগেও অনলাইন জুয়ায় আসক্ত হয়েও অনেক যুবকের আত্মহত্যার খবর শোনা গেছে। বর্তমান অনলাইন জুয়ার ধোঁকাবাজিতে যুব সমাজ আসক্ত। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ প্রজন্মকে রক্ষা করতে হলে অনলাইন জুয়ার সকল কার্যক্রম বন্ধ ও সম্পৃক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্যামনগরের সুশীল সমাজ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews