1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

সাতক্ষীরা শ্যামনগরে শিশু বলাৎকারের অভিযোগে বনকর্মী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩৭ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনকর্মী মাহবুব আলম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৪০ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত বনকর্মী মাহাবুব আলমকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেন।

‎বনকর্মী মাহাবুব আলম নড়াইল জেলার লোহাগড়া থানার বাকজুড়ি গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তিনি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের বোটম্যান (নৌকা চালক) পদে কর্মরত। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বুড়িগোয়ালিনী এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে (বয়স ১১) খাবারের লোভ দেখিয়ে বনকর্মী মাহাবুবুর রহমান চুনা নদীতে রাখা একটি লঞ্চের কেবিনের মধ্যে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সকালে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews