1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

সাতক্ষীরা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য হলেন ফুটবলার আলমগীর কবির রানা

  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯৭ Time View

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান শেখ আলমগীর কবির রানা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব (ক্রীড়া-২) মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সদস্য পদে মনোনীত করা হয়। এই কমিটিতে মোট ৯ জন সদস্য রয়েছেন, যেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিজের নতুন দায়িত্বপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে ফুটবলার শেখ আলমগীর কবির রানা বলেন: “আমার অনেক দিনের স্বপ্ন ছিল সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনকে নিয়ে কাজ করা। আজ সেই সুযোগ আমাকে দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমি শুধু ক্রিকেট বা ফুটবল নয়, সকল ধরনের ক্রীড়াকে ঘিরে সাতক্ষীরার খেলাধুলার মান উন্নয়নে কাজ করে যেতে চাই। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান। এদিকে ফুটবলার আলমগীর কবির রানাকে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews