1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সাতক্ষীরা কালীগঞ্জে লক্ষ টাকা ছিনতাই মূলহোতা আলামিন জনতার হাতে আটক

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১০ Time View

সাতক্ষীরা কালিগঞ্জের ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে সাদ্দামের নিকট থেকে লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা আল আমিনকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে দিয়েছে জনতা।রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খড়মি সীমান্ত থেকে আটক করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক আল আমিন গান্ধুলিয়া গ্রামের মৃত নুর ইসলাম গাইনের ছেলে। এ ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে সাদ্দাম বাদী হয়ে ৩ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৬।
‎মামলার আসামিরা হলেন, গান্ধুলিয়া গ্রামের মৃত নুর ইসলাম গাইনের ছেলে আল-আমিন (২২), ড্যামরাইল গ্রামের ইউপি সদস্য নিরঞ্জনের ছেলে শুভ (২৮) এবং গান্ধুলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২০)।
‎জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে সাদ্দাম গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত পৌনে ১০টার দিকে আল আমিনের নেতৃত্বে শুভ এবং মেহেদী হাসান অস্ত্রের মুখে তাকে বেধড়ক পিটিয়ে এক লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews