1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

সাতক্ষীরা শ্যামনগরে অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ।

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোহাম্মদ মনিরুজ্জামান মুকুল,,
শ্যামনগর উপজেলার সুনামুগারি গ্রামের একটি অসাধুচক্র বেশ কয়েকদিন ধরে গ্রামের অশিক্ষিত নিরীহ সাধারণ মানুষকে সরকারি অনুদান দেওয়ার নামে তাদের ছবি টিপসই হাতের আঙ্গুলের ছাপ,  চোখের ফিঙ্গার ও মোবাইল নাম্বার সংগ্রহ করে। পরবর্তীতে এই সকল সাধারণ নিরীহ মানুষরা বিভিন্ন জেলায় প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর টনক নড়ে গ্রামবাসীর। গোপালপুর গ্রামের সুপেন মন্ডল সহ কয়েকজন ফেনী জেলা আদালত থেকে জামিন দিয়ে এসেছেন। অনুসন্ধানে জানা যায়, সোনামুগারি গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র তামিম ইকবাল রনি, কেরামত গাজীর পুত্র রফিকুল ইসলাম, টুটুল হোসেনের পুত্র রাকিবুল হোসেন রাজু, মৃত বাবলু গাজীর পুত্র ইমরান হোসেন বাপ্পি, সুশান্ত মন্ডল এর স্ত্রী শেফালী রানী চৌকিদার ও শ্যামনগর বাজারে বিভিন্ন মোবাইল কোম্পানির সিম বিক্রেতা নকিপুর গ্রামের ফরিদ হোসেন । ২০২৪ সালে উপজেলার সদর গোপালপুর সোনামুগারি সহ আশপাশের গ্রামের শত শত বয়জেষ্ঠ মানুষ সহ অশিক্ষিত নারী পুরুষের ছবি, আঙ্গুলের ছাপ,চোখে ফিঙ্গার, স্বাক্ষর ভোটার আইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বার সংগ্রহ করে। পরবর্তীতে এ সকল নিরীহ লোকজন বিভিন্ন জেলায় প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামি হয়েছে। অনুসন্ধানে আরোও জানা যায়, সংগৃহীত এ সকল ন্যাশনাল আইডি কার্ড মোবাইল নাম্বার ফিঙ্গার নিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। জুয়া সহ একাধিক অবৈধ কার্যক্রমের সাথে জড়িত এই অ্যাকাউন্ট।
অবশেষে শতাধিক ভুক্তভোগীরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন শ্যামনগর থানা নির্বাহী কর্মকর্তা কে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews