1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সাতক্ষীরায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত, বাংলা প্রতিদিন

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২২৪ Time View

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। মঙ্গলাবার বেলা ২টার দিকে মহাসড়কের কুমিরা বাসস্ট্যান্ড নামক এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় মেলেনি। বর্তমানে তারা পাটকেলঘাটার বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে ট্রাক চালকসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী রোজিনা পরিবহনের সাথে খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের (মালবাহী ট্রাক) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালকসহ ১৫জন যাত্রী আহত হয়।

প্রথমে তাদের কয়েকজনকে পাটকেলঘাটার বেসরকারী ক্লিনিক ও বাকীদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায় পুলিশ। সড়ক দূর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ ব্যাবস্থা নিচ্ছে।
খর্নিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, দূর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews