1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার, বাংলা প্রতিদিন ডট কম

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৭৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিশেষ প্রতিনিধিঃ খালিদ বিন হাবিব নিউটন, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান গাজীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি জাইনুদ্দীন জায়েদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ মার্চ) বিকাল ৪টায় এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি আব্দুল মান্নান গাজী সাতক্ষীরা সদর ও খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন। ২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকালে হরিনটানা থানায় মাদকসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়। ওই মামলায় বেশ কিছুদিন জেল খাটার পর আসামি জামিনে বের হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল। এরই মধ্যে তার অনুপস্থিতিতে এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি আব্দুল মান্নান গাজীকে ৫ বছরের সাজা প্রদান করেন। আসামি আব্দুল মান্নান আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘ ৩ বছরের অধিক সময় দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার একপর্যায়ে র‍্যাব-৬ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে রবিবার রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews