1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় একটি বিদেশী পিস্তলসহ এক ব্যক্তি আটক

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৬৩৮ Time View

সাতক্ষীরায় একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১ কেজি ৯৯৫ গ্রাম রূপার গহনাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত. লুৎফর রহমানের পুত্র।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কলারোয়া সীমান্তের কাকডাংগা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল ইসলাম জানান, দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ পাচার হচ্ছে এমন খবরে নায়েব সুবেদার আবু তাহের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় তরিকুল ইসলামকে আটক করা গেলেও আব্দুল গফফার নামক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। গফফার পূর্ব ভাদিয়ালী গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। পরে তরিকুলকে তাল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১ কেজি ৯৯৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং পলাতক গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে বলে জানান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews