1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭০৪ Time View

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বুধবার (২১ আগস্ট) বিকেল থেকে জেলার রায়পুরা এলাকার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা আজ বৃহস্পতিবারও থেমে থেমে চলছে।

নিহতরা হলেন বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), একই গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৬) এবং আমির হোসেন (৭০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে ‘আলীর বাড়ী’ ও ‘বালিচর বাড়ী’র মধ্যে এ সংঘর্ষ হয়। এতে আলীর বাড়ির নেতৃত্ব দেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচর বাড়ির নেতৃত্ব দেন সাহেব আলী। গত ৬ মাস থেকে তাদের মধ্যে কয়েকবার হামলা ও পাল্টাহামলা হলে স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে গতকাল বুধবার বিকেল থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় তিন জন ঘটনাস্থলেই মারা যায়। নিহত তিনজন সাহেব আলী গ্রুপের লোক।দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ গণমাধ্যমকে বলেন, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এলেই তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাব। আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews