1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আলম নামের এক চোরকে আটক করেছে পুলিশ 

  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯৬৪ Time View

শ্যামনগর  উপজেলায় গাবুরা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজী নামের এক চোরকে সিমেন্ট সহ হাতেনাতে  আটক করেছেন। পুলিশ এঘটনায় তার বাড়ী হতে ১০৩ বস্তা সিমেন্ট উদ্ধার করেছেন। উক্ত চোর আলম গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড গাবুরা এলাকায় প্রাক্তান ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।

সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠ সংলগ্ন একটি ঘরে রক্ষিত আড়াই হাজার বস্তা  সিমেন্টের মধ্য হতে ঈদের দিন রাত্রে  ৪শ ৫০ বস্তা সিমেন্ট চুরি হয় উক্ত আলম নামের ব্যক্তি । এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে চোর আলমকে  আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ১০৩ বস্তা সিমেন্ট উদ্ধার করেন থানা পুলিশ। এলাকাবাসীরা অভিযোগ  এটা আলমের প্রথম চুরি না এর আগে বহু অন্যায় অপরাধ করেছে  সে এলাকার প্রভাবশালী নেতাদের  ছত্রছায়ায়।তার বিরুদ্ধে অত্র এলাকায় বিভিন্ন সাধারণ নিরীহ মানুষের কাছ থেকে জোর পুর্বক টাকা আদায় সহ মানুষের উপর হামলা করা সহ অন্যায়ভাবে নির্যাতনের বহু প্রমান রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ আসামীকে আটক করেছে, এবং বাকী সিমেন্টগুলি  উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews