1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১০৭৫ Time View

অনলাইন ডেস্ক, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনে লাগা আগুন সারা রাত জ্বলেছে। বনের ভেতরে গাছের শুকনো পাতার অন্তত ৫০টি স্তূপে আগুন জ্বলছে। এক থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে এদিন ঘটনাস্থলে গিয়ে পানির উৎস দূরে হওয়ায় এবং রাত হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি দমকল কর্মীরা। আজ রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম।

গতকাল রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোংলার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান বলেন, ‘বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ ও মোংলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আমরবুনিয়া এলাকায় পৌঁছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এ কারণে আমরা রাতেই আগুন নেভানোর কাজ শুরু করতে পারিনি।’

আজ রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে জানিয়ে স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান বলেন, ‘বনের ভেতর প্রচুর শুকনো পাতা রয়েছে। যার কারণে আগুন বাতাসে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ওই এলাকায় কালো ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন আরও এলাকায় যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে।’

ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে নিয়োজিত কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য মণিময় মণ্ডল জানান, বনের বিভিন্ন স্থানে এখনও আগুন জ্বলছে। আগুনের প্রচণ্ড তাপে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। কাছাকাছি কয়েকটি জায়গার আগুন নেভাতে গেছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য সন্ধ্যার মধ্যে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় শুকনো গাছ ও পাতা অপসারণ করা হয়েছে। বিভিন্ন স্থানে ছোট ড্রেন কাটা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, ‘সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যায়। সেখানে আগুন জ্বলছে। আজ সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বন বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘আগুন লাগার কারণ এখনও আমরা জানতে পারিনি। কী পরিমাণ জায়গাজুড়ে আগুনের ব্যাপ্তি, তা-ও জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তাদের রিপোর্ট পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

স্থানীয় বাসিন্দা বেল্লাল ফকির বলেন, ‘লোকালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আগুন লেগেছে। ঝরা পাতা থেকে আগুন উপরে উঠছে। বড় বড় গাছ পুড়ছে।’

স্থানীয় সুমন হাওলাদার বলেন, ‘গাছের শুকনা ডাল ও মাটিতে পড়ে থাকা পাতা আগুনে পুড়ছে।’

গত দুই যুগে এ নিয়ে অন্তত ২৬ বার সুন্দরবনের পূর্ব বন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবারই তদন্ত কমিটি গঠন হয়। কিন্তু এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি থামছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews