1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৩৫৬ Time View

অনলাইন ডেস্ক, খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৭ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো নওয়াপাড়ার মো. কাশেম বিশ্বাস ছেলে মো. রুবেল বিশ্বাস (৩০) ও নওয়াপাড়া মো. আসাদুল বিশ্বাস ছেলে মো. আকাশ বিশ্বাস (২২) । এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ ৪টি মোবাইলফোন ও ৫টি সিমকাড জব্দ করা হয়। রবিবার (২৮ এপ্রিল) র‌্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিতিত্তে ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শহীদ হাদিস পার্কে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এসময় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews