1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার ব্যাংক ম্যানেজার নিহত

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১১৫৪ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপরে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার এস আই মহিদুল ইসলাম জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews