1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে সুপেয় পানি সরবরাহে পাইপ লাইন উদ্বোধন করেন এমপি আতাউল হক দোলন

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৩৬ Time View

শ্যামনগরে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টায় মুন্সিগঞ্জ ইউপির উত্তর কদমতলা গ্রামে লির্ডাসের বাস্তবায়নে সুপেয় পানি সরবরাহে পাইপ লাইন উদ্বোধন করা হয়েছে।

পাইপ লাইনের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন শ্যামনগর উপজেলায় সুপেয় পানির সংকট রয়েছে। লবন পানির জন্য সুপেয় পানির সংকট। সুপেয় পানির সংকট সমাধানে সরকারের পাশাপাশি লির্ডাস যে উদ্যোগ গ্রহণ করেছে এটি এলাকার মানুষের উপকারে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম, লির্ডাসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, অর্থায়ন সংগঠন সুইচ কনট্যাক্ট প্রতিনিধিবৃন্দ, লির্ডাসের কার্যকরী পরিষদ সদস্য রনজিৎ বর্মন, মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, প্রভাষক মোশারাফ হোসেন, আওয়ামীলীগ নেতা সুশান্ত বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews