1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৮১ Time View

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য গাজী সালাউদ্দীন বাপ্পীর কাছে তিনি নিজ পদত্যাগপত্র হস্তান্তর করেন। পদত্যাগ পত্রে কারণ ‘ব্যক্তিগত’ বলে তিনি উল্লেখ করেছেন।
যদিও অনেকের ধারনা অগঠনতান্ত্রিকভাবে ও নিয়ম-নীতির বাইরে যেয়ে প্রেসক্লাব পরিচালিত হওয়ার জেরে তিনি পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের কারণ জানতে যোগাযোগ করা হলে জাহিদ সুমন বলেন ব্যক্তিগত কারনে তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে প্রেসক্লাবের চলমান কমিটির ভবিষ্যত নিয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র মেনে নির্বাচন না হওয়াসহ অনেক সাংবাদিককে সদস্যভুক্ত না করায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ভিতর ও বাইরে অসন্তোষ চলছিল। এছাড়া প্রেসক্লাবের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে কতিপয় সাংবাদিক নামধারী ব্যক্তির অনৈতিক সুবিধা আদায়ের ঘটনায় সাংবাদিকদের ভাবমুর্তি ক্ষুন্ন নিয়েও চাপা দ্ব›দ্ব বিরাজমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews