
শ্যামনগর পৌরসভার গোপালপুরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার গোপালপুর গ্রামে বাড়ির গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষক আশরাফ আলী ও শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। তবে চুরি হওয়া মালামালের সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে, আবাসিক এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।