1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০৭ Time View

শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ
‎শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা সুইচগেট সংলগ্ন সড়কসহ বেড়িবাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এতে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি জানার পরপরই ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণে তৎপর হয়ে শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রমজাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সহিদুজ্জামান সহিদ। স্থানীয়দের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে রমজাননগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছেন।উপকূলীয় জনপদের জানমাল, বসতবাড়ি ও কৃষিজাম রক্ষায় বেড়িবাঁধের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোরা সুইচগেট সংলগ্ন সড়ক ও বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় দ্রুত কার্যকর সংস্কারকাজের মাধ্যমে সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি কমানো জরুরি।এলাকাবাসীর প্রত্যাশা, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করবে এবং উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।
বাঁধের ফাটল এর ঘটনা পাওবো কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেছেন কিনা জানতে চেয়ে ফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews