
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ইয়াবাসহ সাইদুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গুমানতলী একতা স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
ঘটনাস্থল থেকে শ্যামনগর থানার এএসআই মোল্লা বদরুজ্জামান তাকে আটক করে
আটুলিয়া গ্রামের গফুর ঢালীর ছেলে সাইদুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গুমানতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সাইদুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং বিভিন্ন চুরি-ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে।