1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন গোলাখালি হরিণের মাংস চামড়া ও মাথা উদ্ধার শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জহুরুল হক আপ্পু শ্যামনগর হাসপাতালের সিনিয়র নার্স খালেদা বানুর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর বাসীকে জহুরুল হক আপ্পুর শুভেচ্ছা ও অভিনন্দন শ্যামনগরের রমজাননগর সোরা সুইচগেট সংলগ্ন বাঁধে ফাটল, দ্রুত সংস্কারের উদ্যোগ গাজী সহিদুজ্জামান সহিদ সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যাশন হাউসে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল শ্যামনগরে ইয়াবাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার চুনা ম্যানগ্রোভ বনায়নকে OECM হিসেবে সম্ভাব্য স্বীকৃতি,শ্যামনগর উপজেলা পরিষদে জনশুনানি অনুষ্ঠিত শ্যামনগর ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

‎নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক এক আসামি গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর তাঁর সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় জনবল ও টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

‎সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী, গাজীপুর এলাকা থেকে পালিয়ে যান। এরপর তিনি যাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কোনো স্থান দিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
‎বিজিবি জানায়, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় দিনে ও রাতে টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থায় টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।এ ছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলাতক আসামি যাতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্তে ‘ নিরাপত্তা’ নিশ্চিত করা হচ্ছে।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews