
শ্যামনগর উপজেলার ১ নং ভূরুলিয়া ইউনিয়নের ৫৬ নং ভূরুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
রবিবার,২৭শে সেপ্টেম্বর ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, ইউপি সদস্য, বিদ্যুৎসাহী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন ডা: এ কে এম কামরুল ইসলাম, যিনি বিদ্যালয়ের ভূমিদাতা ও সাবেক এমএলএ আলহাজ্ব, সুলতান আহমেদের পুত্র। সহ-সভাপতি নির্বাচিত হন অভিভাবক সদস্য মো: রবিউল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি হাজী এম. কিসমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আহাদ, মো: আবিদুর রহমান, (প্রধান শিক্ষক টিডিএন), অভিভাবক সদস্য আবু মুছা, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মো: মাসুদুর রহমান, ইউপি সদস্য জোবাইদা মোস্তফা, বিদ্যুৎসাহী সদস্য মোঃ নাসির উদ্দিন,আরিফা পারভীন, (অভিভাবক সদস্য )শাহিনুর নাহার লাকি,ও ফরিদা পারভীন,(বিদ্যুৎসাহী সদস্য) (প্রাথমিক শিক্ষক প্রতিনিধি) মনজিরা খাতুন, ৬৫ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো:খলিলুর রহমানসহ সংশ্লিষ্টরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক ও দায়িত্বশীলদের আন্তরিক আতিথেয়তা ও আপ্যায়নে উপস্থিত অভিভাবক ও অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
নবগঠিত কমিটির সভাপতি ও সহ-সভাপতিকে স্থানীয় সুধীজন, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।