1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

হজে গিয়ে ১২ বাংলাদেশির মৃত্যু

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৬০৯ Time View

অনলাইন ডেস্কঃ পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১ জন। মক্কায় মারা গেছেন ৯ জন ও মদিনায় ৩ জন।

শুক্রবার (৭ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

জানা যায়, গত ২৫ মে থেকে দুই সপ্তাহের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো আসাদুজ্জামান (৫৬), মো. মোস্তফা (৮৯), কুড়িগ্রাম জেলার লুফতর রহমান (৬৫), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার মোঃ জামাল উদ্দিন (৬৯), কুমিল্লা জেলার ইমাম ভুঁইয়া (৬৫), ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান (৪৫), কক্সবাজার জেলা রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১),কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার মকসুদ আহমদ (৬১), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭) ও ফরিদপুর জেলার মমতাজ বেগম (৬৩)।

 

হেল্পডেস্কের তথ্যমতে, হজ পালনের জন্য এখন পর্যন্ত (৭ জুন রাত ২টা ৫৯) পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬২ হাজার ৫৮৮ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।

 

জানা গেছে, এ পর্যন্ত মোট ১৭২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি, সৌদি এয়ারলাইনসের ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাচ্ছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews