1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাব-৬-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান গাজী (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মূল হোতা পালিয়ে গেছে।

আটক নুরুজ্জামান গাজী শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার সুন্দরবনসংলগ্ন পার্শ্বেখালী এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ছাপড়া ঘরের ভেতর থেকে ১৫ বস্তা ভর্তি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ ওষুধ ও মাদক জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধ ও মাদকের মধ্যে রয়েছে— Dobucard, Adrenor, Cemik-Z, Azoran, Ciprofetepdadine Hydrochloride, Zuvimide, Tepexiod, Glycise, Ampules(Sterile), Vitarche Gloss Hair Serum, Gomela Cream, Esod, Winmax, Nitomy এবং Pregakem এছাড়া Titifac(Tube) Blue পণ্যও জব্দ করা হয়েছে।

অভিযান শেষে জব্দ করা মালামাল ও আটক চোরাকারবারিকে শ্যামনগর থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews