1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা শ্যামনগরে জীবিত হরিণ উদ্ধার করে অবমুক্ত।

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৭০ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বনবিভাগের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

জানা গেছে, তালবাড়িয়া গ্রামের স্থানীয়রা হরিণটিকে দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটি সুন্দরবন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চলে গিয়েছিল।

সাতক্ষীরা রেঞ্জ এর সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানায়, ধারণা করা হচ্ছে হরিণটি হিং¯্র বন্য প্রাণী বা পানির তোড়ে পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। তবে সৌভাগ্যক্রমে হরিণটি আহত হয়নি এবং সুস্থ অবস্থায় ছিল।

স্থানীয়রা ও বনবিভাগের তৎপরতায় হরিণটি নিরাপদে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হওয়ায় প্রশংসা করছেন পরিবেশবাদীরা।

এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন থাকার এবং কোনো বন্যপ্রাণী দেখতে পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় বন অফিসে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews