1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের দেওয়া ভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন এক স্বামী পরিত্যাক্তা নারী

  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৮০ Time View

সাতক্ষীরা জেলা প্রশাসকের দেওয়া ভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন এক স্বামী পরিত্যাক্তা নারী রওশনারা খাতুন। গত ইং ২৩ জুন রোববার দুপুর ২ টার দিকে ভ্যানটি এই অসহায় নারীর হাতে তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

রওশনারা (৩৫) সদর উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুর রহিমের কন্যা।

রওশানারা বলেন, একটি ছেলে ও কন্যা রেখে স্বামী অন্যত্র চলে যায়। দুই সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছিল। পরে একটি স্কুলের মাঠে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু বাহন সংকটের কারনে বিভিন্ন স্থানে যেতে না পারায় বিক্রি কম হচ্ছিল। ফলে জীবিকা নির্বাহ এবং ছেলে মেয়ের লেখাপড়ার খরচ যোগানো কষ্ট সাধ্য হয়ে পড়ছিল। উপায়ন্তর হয়ে সরাসরি নিজে গিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন রওশানারা। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তার নিজস্ব ফান্ড থেকে একটি নতুন ভ্যান কিনে দেন রওশানারাকে।

ভ্যান টি পেয়ে আবেগাপ্লুত হয়ে রওশানারা বলেন এখন ভ্যানে ঝাল মুড়ির মালামাল সাজিয়ে টেনে টেনে বিভিন্ন স্থানে যেতে পারবো। বিক্রি বাড়বে। সংসার পরিচালনার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও যোগানো সম্ভব হবে। কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় তিনি জেলা প্রশাসকের সু-স্বাস্থ্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews