1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি কালো পতাকা ও গণমিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে কাজী আলাউদ্দিন গ্রুপ ও ডা. শহিদুল আলম গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে তাদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে গোটা কালিগঞ্জে চরম আতংক দেখা দেয়।

এসময় মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলমের নেতা-কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

‎অন্যদিকে, বিএনপির প্রার্থী হিসেবে ঘোষিত কাজী আলাউদ্দীনের নেতৃত্বে তার নেতাকর্মী সমর্থকরা কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে অবস্থান নিয়ে তাদের পর্ব ঘোষিত গণমিছিলের কর্মসূচি পালন করে। গণমিছিল শেষে কালিগঞ্জের ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, এমন অনেক নেতা আছে যারা ঈদে বাড়ি আসেন না, যারা জনগণের খোঁজখবর নেন না, আন্দোলন সংগ্রামেও অংশগ্রহণ করেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতা কর্মীদের ছেড়ে যায়নি। এ কারণে তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন।

‎আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটি তারেক রহমানকে উপহার দেয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলমের কর্মী-সমর্থকদের দাবি, কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ায় এ আসনে ধানের শীষ নিশ্চিত পরাজয় বরণ করবে। তারা কাজীর আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত, গত দুই নভেম্বর বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে উত্তাল হয়ে উঠেছে কালিগঞ্জ। মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলেমর সমর্থকরা লাগাতার অবরোধ, হরতাল, বিক্ষোভ, মানববন্ধন ও কালো পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে। দাবি না মানলে তারা ঢাকায় গিয়ে বিএনপি’র কার্যালয় ও গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে দু’গ্রুপের কর্মসূচির কারণে সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে যান চলাচল স্বাভাবিক করেন।

‎এদিকে, ডা. শহিদুল আলমের গ্রুপের কালো পতাকা মিছিলে অংশগ্রহণকারীদের মধ্য থেকে চারজনকে আটকের খবর পাওয়া গেছে। জব্দ করা হয়েছে তাদের চারটি পিকআপ, বিপুল পরিমাণে লাঠিসোটা, ইটপাটকেল ও লোহার গুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews