1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ জেরে ১০ গুরুতর আহত

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১৭ Time View

মোঃ আব্দুর সবুর খান,

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গাইনবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং একাধিক ব্যক্তির শরীরে সেলাই দিতে হয়েছে।

‎ঘটনার পর আহত রঞ্জিত কুমার গায়েন বাদী হয়ে শ্যামনগর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও অভিযুক্তরা তা মানেননি বলে দাবি করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রঞ্জিত গায়েনের মা গীতা রানী গায়েন গরু চরানোর জন্য নিজ জমিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ধারালো অস্ত্র, লোহার রড, শাবল ও লাঠি দিয়ে হামলা চালিয়ে নারীসহ কয়েকজনকে গুরুতর আহত করেন।

এসময় আহতদের চিৎকারে স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষে বিভাষ গায়েন, শিবপদ গায়েন, ধর্মদাস গায়েন, বিষ্ণুপদ গায়েন, রবীন্দ্র গায়েন, অনিমেষ গায়েন, ইন্দ্রজিৎ গায়েনসহ একাধিক ব্যক্তি আহত হন। কয়েকজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং হাত-পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তবে সাম্প্রতিক এই সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews