1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট  হয়ে যুবকের মৃত্যু ‎ শ্যামনগরে শিক্ষিকা ও স্বামীকে মারধরের অভিযোগ, মামলা করেও আতঙ্কে পরিবার সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

শ্যামনগর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাল শ্যামনগর পৌর বিএনপি

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৩২ Time View

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেফাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শ্যামনগর পৌর বিএনপির নেতৃবৃন্দ।
গত ২ জুলাই সন্ধ্যায় তিনি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শ্যামনগরকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ওসি শেফাউল ইসলাম বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে এই অভিশাপ থেকে রক্ষা করতে না পারলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। বর্তমানে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। পাশাপাশি পারিবারিক কলহ ও বিবাহবিচ্ছেদের ঘটনাও বাড়ছে। মাদক ও অনলাইন জুয়ার প্রভাবে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুস সবুর খানসহ দলের কয়েকজন নেতাকর্মী নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, শেফাউল ইসলাম শ্যামনগর থানায় যোগদানের আগে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
সৌজন্য সাক্ষাৎকালে শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান ও উপস্থিত নেতৃবৃন্দ মাদক ও অনলাইন জুয়ামুক্ত শ্যামনগর গড়ে তুলতে নবাগত ওসিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews