1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন

শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৭ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর গোপালপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও জমি জবরদখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (সকাল ১১টা) উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা তাদের রেকর্ডভুক্ত জমি ও বসতভিটা দখলের চেষ্টা চালানো হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের ভোলানাথ গাইনের পুত্র অরবিন্দু গাইন ও মলয় কুমার গাইনের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক  মোঃ মুজিবুল হকের নেতৃত্বে একদল লোক হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে মোস্তফা, আব্দুল্লা গার্জী, ইমান আলী, আইয়ুব আলী, ইউনুস আলী, মোহাতাব উদ্দীনসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক্টর দিয়ে জমিতে চাষাবাদ শুরু করে।

এ সময় স্থানীয়রা শ্যামনগর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ট্রাক্টরটি সরিয়ে দিয়ে চাষাবাদ বন্ধ করে দেয়। ভুক্তভোগীরা জানান, তারা প্রায় ৬০ বছর ধরে ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। জমিটি মৌজা গোপালপুরের জে.এল নং ২৫, বি.আর.এস খতিয়ানভুক্ত ১৬১, ৮৪, ৬ ও ৮৬ দাগে মোট ৪.৩২ একর জমি বলে তারা দাবি করেন।
তাদের আরও অভিযোগ, মোঃ মুজিবুল হক জাল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করছেন এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। পাশাপাশি প্রকাশ্যে জমি দখলের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের
‎বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews