1. admin@crimetalashtv.com : bangla :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

মোঃ মনিরুজ্জামান মুকুল,বাংলা প্রতিদিন ডেস্ক,,  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শনিবার (৫ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সভাপতি পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম (মনির)। তিনি পেয়েছেন ৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম. মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জি.এম. আসাদুজ্জামান (লিটন)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।
প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনটি কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ হয়। বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি.এম. মাহবুব আলম।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অভিনন্দন জানান সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews