1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের ৩ সদস্য আটক

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯৬৯ Time View

শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে মোটরসাইকেল মালিক সাইফুল ইসলাম জানান, ২১ মার্চ সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ন ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন । সিসি ক্যামেরার ফুঁটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুঁটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ থেকে একাধিক ব্যক্তি চোর শনাক্ত করে শ্যামনগর থানাকে অভিহিত করেন। এ সংবাদ পেয়ে শ্যামনগর থানার এস আই অমিত ও এ এস আই দিপক মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জ থানাধীন মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজী(১৬) একই গ্রামের ছেলে এন্ড কলেজের শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শাহেদ হাসান(১৬) কে দেয়া গ্রাম থেকে আটক করে ও একই গ্রামের দুঃখের ছেলে আলী হোসেন(১৫) পলাতক রয়েছে। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে একই জায়গা থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি টিভিএস কোম্পানির অ্যাপাচি মোটরসাইকেল ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃত ৪ জন সহ কয়েকজন অজ্ঞতানামা আসামি করে শ্যামনগর থানায় নিয়মিত মামলা হয়েছে। যার নং ২৮ তারিখ ২৪ মার্চ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews