1. admin@crimetalashtv.com : bangla :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন

শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুল মতিন আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন।
আব্দুল মতিন উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ১ নম্বর খানপুর ওয়ার্ড বিএনপির সভাপতি। দেশে পেট্রোল ও ডিজেল সংকটের সময় শ্যামনগর পেট্রোল পাম্পের কর্মচারীদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মরত পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা করে।
মামলার পর গত ২০ আগস্ট খানপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ আব্দুল মতিনকে আটক করে। পরে ২৩ আগস্ট আদালত থেকে জামিন পান তিনি।
জামিনে মুক্ত হয়ে খানপুরে ফিরলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল হক আপপু, শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর সবুর, সাংবাদিক সিরাজুল ইসলাম সহ খানপুর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা আব্দুল মতিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার মুক্তিতে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews