1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে নিহত স্কুল ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৪ Time View

আব্দুস সবুর খান,বাংলা প্রতিদিন ডেক্সঃ গত শুক্রবার (২৯ মে) দুপুরের পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নে আকস্মিক ঝড়ের সময় নারিকেল গাছের চাপায় নিহত স্কুলছাত্রী শারমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

‎নিহত শারমিন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা সামছুর গাজী ও শাহানারা পারভীনের কন্যা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে শারমিনের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

‎পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনার পর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
‎তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান উপস্থিত ছিলেন। ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, “একটি শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

‎প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”শারমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রসাশন স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews