1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাচার জালজালিয়াতিতে ভাইপো দিশেহারা,সংসদ সদস্যের দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন।

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৩৩৩ Time View

শ্যামনগর উপজেলার জাবাখালি গ্রামে মোঃ দাউদ গাজীর পুত্র ইয়াসিন গাজী অনলাইন বাংলা প্রতিদিন কার্যালয় উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উল্লেখ করেন, তার আপন চাচা মোঃ আব্দুর রশিদ গাজী তাদের পৈত্রিক সম্পত্তি অন্যায় ভাবে জবরদখল করে এবং একাধিক মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তুলছে।
তার লিখিত বক্তব্য আরো উল্লেখ করেন, তার দাদা মৃত বক্স গাজী জাবাখালি গাজী বাড়ি জামে মসজিদের নামে ৫০ শতক, জাবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫০ শতক এবং তার দাদি ইসলাম বিবি জাবাখালি গাজী বাড়ি ঈদগায়ের নামের ১৬.৫ শতক জমি দান করে। দাদা দাদির মৃত্যুর পর থেকে তার চাচা আব্দুর রশিদ উক্ত প্রতিষ্ঠানগুলোর জমি জাল জালিয়াতি করে আত্মসাৎ করে রেখেছে। তিনি আরো জানান, তার দাদা বাক্স গাজীর আট পুত্র ও চার কন্যা প্রত্যেক পুত্র ১.৮৭ শতক ও প্রত্যেক কন্যা ৯৩ শতক প্রাপ্ত হন কিন্তু ওয়ারেশগণকে ছোট চাচা আব্দুর রশিদ সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে না দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। সম্পত্তি বুঝে পাইবার জন্য বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করার পর তিনি ধার্য্য দিনে উপস্থিত না হয়ে একের পর এক দিন পরিবর্তন করেন। সালিশের ধার্য্য দিনে উকিল খরচসহ কাজকর্ম ফেলে রেখে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। চাচার জাল জালিয়াতি থেকে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে মাননীয় সংসদ সদস্য নন্দিত জননেতা এস এম আতাউল হক দোলন সাহেব ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews