1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জমায়াত ইসলামীর ওলামা সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৩৯ Time View
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাহমুদা দাখিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে এক ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আজাদীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার ইব্রাহিম বাহারী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং প্রধান আলোচক ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ.ইউ.এম গোলাম বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, জেলা জামায়াতের ওলামা বিভাগের সদস্য আলহাজ্ব অধ্যাপক মাওলানা নুরুজ্জামান হাবিবি, কালিগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, আলহাজ্ব মাওলানা আবু আইয়ুব আনসারী ও আলহাজ্ব মাওলানা আবুল হায়াত প্রমুখ।
বক্তারা বর্তমান সংকট মোকাবেলায় আলেম সমাজের ঐক্য, নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews